2026-06-17
সংযোগ নোফেল-এর সম্মানিত ডোনার সদস্য (DM-25F68)ও ফেনী ইলেক্ট্রনিক্স মার্ট, মতিঝিল, ঢাকা-এর স্বত্ত্বাধিকারী মো. আবুল বাসার (রনী)-এর মমতাময়ী মাতা আজ ১৭/০৬/২০২৬খ্রি. দুপুর ০২-০০ ঘটিকায় ঢাকার একটি হাসাপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষে মহান আল্রাহর ডাকে সাড়া দিয়ে পরপারে যাত্রা করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ মরহুমার দুনিয়াবী সকল ভূলভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস-এর মেহমান হিসেবে কবুল করুন- আমিন। আজ রাত ৯-৩০ মিনিটে ফেনী জেলার ফুলগাজী উপজেলার চকবস্তা গ্রামে নিজ বাড়ীর সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। মরহুমার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।