2026-06-16
সংযোগ নোফেল-এর সম্মানিত ডোনার সদস্য (DM-25F34)ও আল-আরাফাহ ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার এম শহিদুল ইসলাম-এর মমতাময়ী মাতা আজ ১৬/০৬/২০২৬খ্রি. সকাল ১০ ঘটিকায় দুনিয়ার সফর শেষে মহান আল্রাহর ইচ্ছায় পরপারে যাত্রা করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ্ মরহুমার দুনিয়াবী সকল ভূলভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস-এর মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আজ বিকাল ৫-৩০ মিনিটে ফেনী সদর উপজেলার বগইড় গ্রামে নিজ বাড়ীর সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। মরহুমার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।